সমর্পিত জ্যোত্স্না জড়িয়ে ধরেছে মেয়েটাকে
গাল বেয়ে চুইয়ে পড়ছে পরিপূর্ণতা
ঘাড়ের কাছে এখনো হয়তো কিছু অভিশাপ
মৃদু শ্বাস নিচ্ছে ...
অ-সুখ গিলতে গিলতে জীবন একদিন অভ্যেস
করে নেয় বলেই সেরে যাওয়া সুখের দিনে
মন কেঁপে ওঠা থেকে যায় ।
ঝিমিয়ে পরা ওষুধের বোতলে এখন খানিকটা
অবহেলা ছুঁয়ে আছে যেমন চলে যাবার আগে শেষের
কিছু দিন সাথে থাকা।
চাঁদ জানতো না এবারের সফরে তার মাথার মুকুটে
একটা পলক যোগ হবে
মেয়েটা বহুদিন পর মুখ গুঁজে ' দ ' এর মত ঘুমিয়ে পরেছে
জ্যোত্স্না জড়িয়ে রেখেছে মেয়েটাকে
সদ্য অ-সুখ সারা মেয়েটা আলোর অভিসারে শিশুর মত নিশ্চিন্তে ঘুমাচ্ছে....♥️
#সই (জ্যোত্স্না)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন