তুমি না থাকলে এ শহরে কথারা শুধুই চিৎকার
তুমি না থাকলে কাঁটাতার জুড়ে যুদ্ধ যুদ্ধ খেলা
তুমি না থাকলে মানুষ কেমন অমানুষ হয়ে বাঁচে
তুমি না থাকলে ধর্ম কেমন জীবনের থেকেও বড়
তুমি না থাকলে রাজনীতি যেন নীতি টুকু যায় ভুলে
তুমি না থাকলে মরশুম গুলো ঠিকানা যায় ভুলে
তুমি না থাকলে গাছের পাতায় সবুজ রঙের কম
তুমি না থাকলে ফুলেরা সেভাবে হাসে না আগের মতন
তুমি না থাকলে পাওয়া গুলো বৃত্তে পায় না পুর্নতা
তুমি না থাকলে এ শহরের দিন কেটে যায় শুধুই যাপনে
তুমি না থাকলে জীবন তখন তেজপাতা রং চেনে ...
তুমি না থাকলে ...
তুমি না থাকলে ...♥️
#সই(তুমি)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন