-----------------------------------------------------
সময়ের গায়ে বারংবার অন্ধকারের যে ঢেউ ... চিরকালিন কালিতে অক্ষতের মতো লিখে চলেছে অসামান্য কোন এলিজি,, ঘুমন্ত স্বপ্নদের পিঠের ওপর । অনুসৃজিত নিস্তব্ধতা ক্রমশ মিলিয়ে যাচ্ছে নীলকণ্ঠর গলায়। ছায়ার পর ছায়া জমে ভাঙন ধরেছে নিয়ম দিয়ে জুড়ে থাকা সম্পর্কর সেতুটাতে । তার তলায় হাজার হাজার সংলাপের ফিসফিসানি , হারজিতের দরকষাকষি ... অভিনিবেশে অাত্ম অবলুপ্তি ... ফ্রয়েডের জগৎ থেকে অন্ধকারে প্রবেশ করছে মোমবাতির অালোর সাথে গড়িয়ে নামা মোম। শীর্ণ জীর্ন হৃদয় তোরণের ঠিক উল্টোদিকে ক্ষয়ে যাওয়া ইটের দেওয়ালটায় একটা অায়না টাঙানো । সেখানে ফুটে উঠছে সমান্তরাল কতগুলো পথ অার একটি জনমানবশূন্য উঠনের ছবি। একটি অহংকার একটি মনকেবিদায় জানিছে ... যে অার কখনও ফিরে অাসবে না সেই পুরোনো উঠোনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন