----------------------------------------------
এমন একটা মৃতু কাম্য যার শোকে
একটা গোটা পৃথিবী মুহ্যমান থাকবে,,
শব্দহীন সময়ের ঘড়ি-- কেবল স্পষ্ট
থেকে স্পষ্টতর তার পদচিহ্ন,
কোনো এক সান্ত্রির মত এগিয়ে আসবে
জীবনকে ক্ষতবিক্ষত করতে করতে।
হাজার হাজার টুকরাটাকরা স্মৃতি বহুবর্ন
পাথরের মত মরা নদীর বুক বিছিয়ে, আর
তাদের বুকে চলে যাওয়া মিনিট ঘন্টা চুঁইয়ে পড়া
যাপনকারী জীবন আর্তনাদের ফসিল।
সেই বহুবর্ন ফসিলের নকঁশা যাবে ভীনদেশে
আলোর দুয়ারে, যে আলোয় দাঁড়িয়ে একটা
সবুজ গাছ মাটি আঁকড়ে ভালবাসায়.... অপেক্ষায়।
তাই নিজেই নিজের সময়ের সুতো গুটিয়ে চলেছি,
ক্রমশ খুব কাছে রাত যেন সরীসৃপের মত বড়
হতে হতে ভোরের জানলায় লেজটুকু নিয়ে
সেঁধিয়ে যাচ্ছে যন্ত্রণার গহ্বরে,
আর নিজেই নিজের সৎকার দেখতে পাচ্ছি
ভীষণ স্পষ্ট সূর্যর মত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন