বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭

স্বপ্ন

-----------------------------
একফালি আকাশের আশ্রয়ে আমার
অবশেষটুকু রখলাম, যদি কোন
উপন্যাসের শেষ পৃষ্ঠাতে আমাকে রাখ
তবে তোমার দিকে তাকিয়ে আমার চোখ
যেন শেষ বার হাসে।
সারাটা পথ জুড়ে একটা ছায়া খঁজেছি
ঠিক তোমার মতো,  যেমন প্রাচীন দীঘিতে
পঁাকের বুকে একটা সময় পেরিয়েও কোন
নীলপদ্ম,  কখনো ঘুমের দেশে তোমায় খুঁজিনি,
তোমার অস্তিত্ব আমার কাছে মৃতুর থেকেও
সত্যি,  তোমার কাছে থাকা আমার দৃষ্টি
পরোয়ানাবিহীন,,
শুধু স্মৃতিইই যদি বাকি বেঁচেথাকার রসদ
হয় তবে প্রাপ্তি পুর্নতা পেয়ে যাবে, কপালের
মাঝে তৃতীয় চক্ষু বেয়ে কোনো প্রার্থনায়
আমার বুকে ক্ষতদের ধুঁয়ে নিয়ে যাবে কোনো
মৃতু উপত্যকায়।
উপন্যাসের  শেষপৃষ্ঠায় কোন স্মৃতি যদি
লেখ তবে 'সুজন' একবার লিখ তোমার উঠনে
আমার লাগানো মাধবীলতার কিছু কথা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন