-----------------------------------
চতুর্ভুজের বাইরে যে পথ রোজ সময়কে
দৌড় করায় সে পথের মিছিলে সামিল
হই সামাজিক চুক্তিনামার চোখ এড়িয়ে।
বেনামি চিঠির বুকে বন্দি বোবা আব্দার
আকাশ ফুঁড়ে বৃষ্টি খোঁজে, সাদা কাগজের
বুকে লেখারা ভেজাতে চায় সারা জীবন
বৃষ্টি খোঁজা সেই চাতকের আত্মা,,
শুধু নিরুপায় সময়ের জন্যে পথ এঁকে যাও
তুমি আগামি দিকে,
যে আগামীর ক্যানভাসে তুমি ছবি আঁকবে
রঙ ভরবে স্বপ্ন দেখ,, আমি তার সাক্ষি হতে চাই,,
তোমার হাতে হাত রেখে হাটতে চাই রেনুদের
পথে, তারার দেশে যেখানে নেই কোন চুক্তিপত্রর
চোখ রাঙানি, কেবল খোলা চোখে স্বপ্নেরা প্রান
পায় তোমার মতো তোমার গড়া, ঠিক যেমনটি
চেয়েছিলে সারা জীবন জুড়ে পাপড়ির আবডালে
ফসলের বুকে তোমার আশ্রয়
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭
পথ চলা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন