শনিবার, ৬ মে, ২০১৭

সহজিয়া তুমি

ভালো করে চেয়ে দেখো মিলে মিশে আছে নদীর ধারায়
অনেক ধারা যেমন  জাদুকরের  ছোঁয়ায় নির্বাক কোনো
ক্যানভাস ভাষা পেয়ে গেছে,
অবাক  চেয়ে থাকা সহস্র যুগ তোমার দিকে অনন্তের মত তৃষ্ণার্ত,
এক আঁচলা জল নিয়ে সেই গল্পদের রঙ চিনতে খোঁজ করি,
চোখ মেলে দেখি সামনে তোমার মত উপমহাদেশর অবারিত অবয়ব।
আকাশ সমান হৃদয় , গাছের কোটোরের অন্ধকার
তোমার পদার্পণ ।   নির্ঘাত জাদুকর তুমি কিংবা  তোমার ধারায় দৃষ্টি ভীষণ তীক্ষ্ণ।
.
বাসিমুখে  সব স্বপ্নদের তুমি প্রথম নিজে স্পর্শ কর,
দুক্ষ ভুলে গাল ভরা হাসি চুঁইয়ে চেয়ে থাকি তোমার দিকে,
ম্লান  অন্ধকার ধুয়ে এত আলো চারপাশে আমার ঘরে।
দরজা খুলে সামনে প্রশস্ত রাস্তায় কারা যেন
হাত ধরে এগিয়ে চলেছে কোনো সমুদ্রের কিনারায় .
কিংবা একটা সবুজ শান্তি হৃদয়ের ঘরে এবার চিরন্তন,
ঘরের সংজ্ঞা নদী তুমি কি জান?
নিজের ঘরেও অনেক মানুষ পর ,কখন কিসের টানে মানুষ
পায় যে খুঁজে বাঁচার মানে তোমার ধারা সেসব জানে,,
চেয়ে দেখো মিলে মিশে আছে তোমার ধারায় জীবনের রঙ।

হৃদয়ের অযাচিত যন্ত্রনারা দূরে সরে যায়, তুমি কাছে আসো।
আর মুগ্ধতার আয়নাতে দেখি আমার প্রতিবিম্ব।
ভাবি, এমনই কি আগামী? আমার বাঁচার নিশ্বাসে তোমার
নিরন্তর আসাযাওয়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন