বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭

মুঠোভরা মাটি

---------------------------
আজ কাল তোকে অসহ্য লাগে আমার
মনে হয় তুইও যাপনীয় আমার পথ চলা,,
আমার নিরন্তর নিরুপায়  গ্রীষ্ম তোকে ভীষণ করে
ধুয়ে দিয়ে যাক  অসম্ভব বর্ষা, তোকে
যেন দুরদুরান্তে খুঁজে না পায় আমার
ভিতর বাইরে। আজ কাল তোকে পুড়িয়ে
ফেলবো ভেবেছি, কিংবা তোর বুকের গরম
রক্ত আমার ঠাণ্ডা হাতের মুঠোয়,
আজ কাল তোকে পেরিয়ে আগুন ছুঁতে
ইচ্ছা করে।
আজকাল তোকে অসহ্য লাগে আমার
তাই তোর কবরের পাশে আমার কবরের
মাটি খুড়ঁছি মুঠো মুঠো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন