বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭

পথিক করো

------------------------------

অসম্ভব ধুলিঝড়ের পথ আমায় পথিক
করে নাও, ঝড়ে পড়ুক সব সবুজ পাতারা।
সূর্যর দিকে মাথা করে দাঁড়িয়ে থাকুক
একলা কাঠামো,
ঠিকানা বিহীন পথের অন্তিম ইচ্ছারা হয়ে
উঠছে দৃপ্ত,  অসম্ভব আলোয় আলোকিত
সমস্ত পাওয়া,,  বাকি নেই কোনো নালিশের
আড়ালে অভিমানি মুখেদের ভিড়,
কোনো ঠিকানা আশ্রয় যাচিত নয় এ মন,
অনেক খানি যাপনীয় জীবন আর হাঁপিয়ে
ওঠা সময় মধ্য সমুদ্রতল খুঁজছে,
যাওয়ার পথের পাশে পাগলপারা হাওয়ায় কোনো
এক নিশ্বাস তার নিঃস্বতাকে রেখে গেল একলা করে,
একলা মানে কি আসলে?  নিজের সাথে নিবিড়ভাবে
থাকা, তবে কেন একলা চলাকে ভয়! 
সবুজ পাতায় লেগে থাকা ক্লোরোফিল যত
দিন রইবে হারিয়ে যাওয়া পথে বৃষ্টি আসবে বার বার।
এক জমির পাওনাকড়িতে ভিজবে অন্য কোনো জমি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন