-----------------------
আমায় যম ছুঁয়ে দিয়ে যাক, তুই আতর
মাখিয়ে রাখিস তোর পিরামিডে, শতাব্দীর
দ্বিধারা উত্তর খঁুজবে না পৃথিবীরর অন্ধকারে।
সব প্রয়োজন একদিন গন্তব্যপথ শেষ করে
ছাতিমফুলের আতরদানি তোর হাতে দেবে সময়।
ঝুলি থেকে শব্দ হাতড়ে মুঠোর স্মৃতিরা তখন
কোন এক অপাংক্তেয় ইতিহাসে,
ভালো করে চেয়ে দেখ আমার নিথর শরীরে
তোর দেওয়া হাসির আলো যা কিনা চিরকালিক।
এত আলো তোর হৃদয়ের পিরামিড অন্ধকার
ভুলে গেছে।
ঠাণ্ডা শরীরের এখনো ঘুমিয়ে আছে অজস্র
বিদ্যুৎ কনা.... হ্যাঁ আমি সেই কনা যে কখনো
হারিয়ে যাবে না তোর অন্তরাল থেকে,
আমি সেই ধারা তোর উঠোনে বুক ফাটা তৃষ্ণায় বর্ষা যেমন।
এজন্মের পরিপাট্ট গুছিয়ে দিস আমার বালিশের
পাশে, একটুকরো ছেঁড়া আস্তিনে।
ফিনফিনে রেশমি রুমালে সেই আতর তোর
বুকের কাছেও রাখিস যে আতর যমেরদোসর
হয়ে আমার সাথে তোকে বাঁধবে কোন এক শব্দহীন
রাতে কিনারে। তোর ভয়রা সম্বিত ফিরে পাবে
আর আমার হাতে পরে তোর হাত, সময়ের
কাছে জিতে গিয়ে কোন এক উষর ধুষর
ভিক্ষারীর কথা বদলে যাবে রুপকথায়।
আমায় যম ছুঁেয় দিয়ে যাক তুই আতর মাখিয়ে
রাখিস তোর পিরামিডে।
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
শনিবার, ৬ মে, ২০১৭
তোর আশ্রয়ে
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন