তোর বারান্দায় যখন আবীরখেলা
সন্ধ্যা নামে শরীর জুড়ে আদুরে ওম
অন্য কোথায় ভাত ফুটছে কাটের জ্বালে
কপাল জুড়ে ভাগ্য লেখে কাঠের কালি,,
চাঁদের আলো রবির গান হাতের মাঝে
ক্যাফেচিনো,তখন তুমি টাটকা কবি
হৃদয় জুড়ে দখিন বাতাস,
অন্য কেউ মত্য মাতাল স্বামীর হাতে
অধিকারে থেৎলে থাকা মাংস দলা ,
বুকের ভেতর ছলাৎ ছল গল্প কাঁদে,
এমন রোজ নুন ফুরোনো পান্তা ভাতে
লংকা মেখে আজ ফুরোয় কালের পথে
তোর ঘরেও বড্ড অভাব মন ভালো নেই
ভাতের পাতে ঘি নেই আজ, তেমন করে
হয় না ঘোরা বেশ কিছু দিন.... অফিস ঘর
...ঘর অফিস, অভাব নেই সেও তো অভাব,
ভাল থাকার সাত সতেরো মিলমিলান্তে
সমান্তরাল.... খাতার পাতা উলটে দেখ
তুই আছিস ভীষণ ভালো .... ভালো আছে সেও,।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন