----------------------------
নিখাদ কোমল সুর দরকার ছিল
অথচ প্রতিবার ভুল খোঁজ
আর অন্তহীন ভাংচুর গল্প জুড়ে,,,
বুকের ভেতোর উঁকি দেওয়া রোদ্দুরে
মাথা রেখে ঘুমোতে ইচ্ছা করে, ইচ্ছা করে
বুড়ো বাউলের হাত ধরে দিগন্ত
জুড়ে একটা বাড়ি বানাই সেই
বাড়িটার নাম হবে "নিখাদ কোমল"
সব নদী বয়ে যাবে ভালোবাসা
ছুঁয়ে....
গভীর রাতে ভাংচুর সব মাটি
দিয়ে ঘন কালো মেঘ গড়তে
গড়তে সকাল হবে যখন
কে যেন জল ছিটিয়ে বলবে
ওই শুনতে পাচ্ছিস চেয়ে দেখ
রোদ উঠেছে ছবি আঁকবি কখন...
সব রঙ তো ব্যাস্ত হয়ে হারিয়ে যাবে
হাজার ভিড়ে,, ঘুম চোখে সেই
বাউল কে খুঁজি যার গান শুনে
আমার ইচ্ছে করছিল রোদ্দুরের
বুকে মাথা রেখে শুতে ইচ্ছে করছিল
দিগন্ত জুড়ে একটা বাড়ি বানাতে
আর নদীর ইচ্ছা করেছিল তার সব
জল শুধু সে আমাকে দেবে সমস্তটুকু
আমার.....
আজ ফের দেরি হয়ে
গেল অফিসে পৌঁছাতে,,
ইচ্ছেরা এমনই হয় প্রায়শই
স্বপ্ন লেগে থাকা মনের কাছে
ঋনি হতে থাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন