----------------------------
ক্রমশ মেরুদণ্ড বরাবর যন্ত্রনা
বাড়ছে, ঘুরে দাঁড়ানোর সমীকরণ
বদলে যাচ্ছে.....বদলেছে চোখের
ভাষা বাই ফোকাল নতুন চশমা
সব ঝাপসা , হামাগুড়ি
দিয়ে শরীর মুড়ছে জ্বরায়।
আমি চুপকরে পুড়তে দেখছি
একটার পর একটা মৃতদেহ,
একটা মৃতদেহে পুড়ছে শৈশব
একটাতে ইচ্ছা, কোনটাতে যৌবন
খুঁজে পাওয়া উত্তাল ভালবাসা....
এভাবে একে একে ছাই রঙের
মেখে সুখ, দুখ, সম্পর্ক, মন,
নিশ্বাস, কিছু পরে সমস্ত বর্তমান
হয়ে যাবে অতীত ঐতিহ্য, সম্বলিত
মৃত মিছিলটি শেষে কচলানো কান্নার
নোনা হাওয়া সেও মিশে যাবে শহরের
ভীড়ে.....,, সময় ছুটছে যন্ত্রনা বাড়ছে
পেনকিলার আর ঘনানো মৃত্যু রোজ
অপেক্ষারত বাসস্ট্যান্ডে, তুমি জানো
তবু বাঁচতে ইচ্ছা করে ভীষন রকম,,
লুকিয়ে বাড়ি ফেরা কাঁটাতারের বেড়ায়
ফালাফালা রক্ত গড়িয়ে বেঁচে থাকার বুক
গড়িয়ে নামছে রোজ, রোজ জোকার এর
খেলায় মন ভোলানো, একদিন গোলাপি
ভোর আসবে একদিন মেরুদন্ডের যন্ত্রনাটা
আর থাকবে না, এমন কত কি অসমীকরণ
এমনটাই থাকবে রে মন...... মন ঠিক তোমার
মত যন্ত্রনার আমাকে জড়িয়ে ভালোবাসার
মন্দবাসার খেলা খেলতে থাকে,
আমি চুপ করে দেখতে থাকি সব
দৃশ্য ইচ্ছে হয় পাগলের মত হেসে
উঠি অথচ আমার চোখ তখন শুধুই
যন্ত্রনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন