আমাদের শৈশব কৈশোরের দিনগুলো নানান খেলার সাথীর মতোই সুকুমার রায়ের আবোল তাবোল বইটিও ছিল মনজুড়ে।
সেই বই এর পাতায় কুমড়োপটাশ, হুকোমুকোহ্যাংলা , কলের বুড়ো ,হাঁসজারু আমাদের শিশু মনের আনন্দের খোরাক ছিল অপরিসীম।
আজ এই কিংবদন্তি মানুষটির জন্মদিন , ১৮৮৭ সালের ৩০শে অক্টোবর কলকাতা শহরে তিনি জন্ম গ্রহণ করেন ,বাবা ছিলেন বাংলা শিশুসাহিত্যের উজ্জ্বল নক্ষত্র উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।
সুকুমার রায়ের লেখা ছড়া গুলো বিশেষত আবোল তাবোল বইটির ছড়ায় আপাতদৃষ্টিতে অযৌক্তিক ব্যাঙ্গাত্মক হলেও অন্তর্নিহিত অর্থ যথেষ্টই গভীর তা এই বড়বেলায় বুঝতে পারি আমরা ।
তার নাটক বা ছড়া নিয়ে যতটা আলোচনা হয়েছে ততটা তার গল্প ও প্রবন্ধ নিয়ে হয়নি , তার রচনায় স্থান পেয়েছে সত্তরটি গল্প ,ষোলটি জীবনী ,একশো আঠাশটি প্রবন্ধ ।
সুকুমার রায়ের বিখ্যাত গল্প গুলি 'হ য ব র ল' 'পাগলা দাশু' , তার লেখা 'হেশোরাম হুঁশিয়ারের ডাইরী'তে এক অদ্ভুত এডভ্যাঞ্চার সন্ধান আমরা পেয়েছি ,
পরে এই এডভ্যাঞ্চার আরো পূর্ণতা পায় তার সুযোগ্য পুত্র সত্যজিৎ রায়ের হাতে ...'প্রফেসর শঙ্কু' সিরিজ নামে।
সুকুমার রায়ের পান্ডিত্য ছিলো বহুমুখী ,তার সাহিত্য প্রতিভা অসম্ভব বিচিত্র ও সমৃদ্ধশীল ।
এমন ক্ষণজন্মা প্রতিভার অধিকারী অসামান্য ব্যক্তিত্বের মানুষটিকে তার শুভ জন্মদিন আমাদের 'মন -তরঙ'এর পক্ষ থেকে জানাই শ্রদ্ধার্ঘ্য
শুভ জন্মদিনে বাংলা সাহিত্যের অন্যতম সেরা লেখক বাঙালির মনে অম্লান তোমার উজ্জ্বল উপস্থিতি চিরন্তন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন