-------------------------------------
গাছের কোটোরে অন্ধকার ঘুমচ্ছে
তার চাদরে এ শহরের নির্ঘুম প্রহরেরা
একফালি ক্লান্ত শ্বাস টেনে যাপন জানান
দিচ্ছে......
মেঘের বুকে বৃষ্টির ফসিল আর চোখের
গভিরে বাহানা ছাড়াই কিছু একাকিত্ব,
মুল্যবান আসবাবপত্রর মত গোছানো
ভালো থাকা, আর রোদের পাঁচিল পেরোন
সরু সরু শীতঋতু সকলেই সামিল
এই সফরে,,
বালি ভরা মুঠো খুলে ঝড়ে পড়ে
সময়ের অভিমানেরা, লেগে থাকে
কিছু অদৃশ্য স্পর্শ আর দূরে কোনো
স্বপ্নের রংগে সিম্ফনি....... কবিতার
রংগে মুহর্তের পোট্রেট,,
ঠিক তখনি খুঁজে পাওয়া ভগ্নাংশে
বেঁচে থাকাটুকু ভীষণ ঘন হয়ে আসে,
বুকের জমে যাওয়া পুরোনো শীতের
হলুদ পাণ্ডুলিপি পেয়ে যায় উষ্ণতার
মুক্ত ছাড়পত্র আর যাপনের মাঝে জীবন।
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৭
সময়ের ক্ষরণ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন