রোজ রোজ চোখের কিনারায় একটা
স্বপ্নের আসাযাওয়া, তোমার যত্ন করে
আঁকা কিছু ভালোবাসার তুলির টান,
রাস্তার কন্সার্ট আর কিছু অগোছালো
খবরাখবর,, কখনো মুঠোফোন অকারনে
সংযোগ ব্যঘাত, দিনার শুরুয়াত তোমার
শহরে তোমারি হাতে হাত রেখে,
ফিরতি রাতে দুঃস্বপ্নরা যদি দরজায়
কড়া নাড়ে...... কিছু বিষণ্ণতা আমাদের জানলায়
শিশিরে চুঁইয়ে পড়ে,
সাজানো চতুর্ভুজের একটা নিঃশব্দ রোজনামচারর
কচকচানি চালে ডালে সময় কাটানো,
কিছুই আর হবার নেই ভেবে পাশফিরে
স্বপ্নেরা রাত যাপন করে চলেছে,
বাজারের ব্যগে কিছু সামাজক নিয়ম
ভরে সস্তার হাটে বিকিকিনি সেরে ফেলা,
এরপর একছুট্টে নিজের খোলসে আত্মসমর্পণ
করা,
এভাবে বেচেঁ থাকা খুঁজে চলেছ 'সুজন',
দূরে কোথাও গিটারের তারে ভালো থাকার
শুভেচ্ছা ভেসে আসছে , পালিয়ে বেড়ানো
জীবন ছায়ায় জিরিয়ে নেয় কয়েক মুহুর্ত,
স্নিগ্ধ বাতাসে ঝড়তে থাকে ভালো থাকার
শুভেচ্ছা
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৭
শুভেচ্ছা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন