-------------------------------------------
কোথাও একাটা শুন্যতা আর
শুন্যতা ঢাকতে ঝলমলে মোড়কে
পোশাকি হাসি, চিড় লাগা যন্ত্রণার
রক্তক্ষরণ তোমার আমার সকলের
বুকের মাঝে নিভৃতে লুকায়,
কুমারিত্ব শেষ বসন্তেও একলা থেকে যায়
কিংবা মুহুর্ত কেনা বাকি থেকে যায় প্রাচুর্যর
ঘরেও,
সোনালি চশমায় দুর দৃষ্টি স্পষ্ট তবুও
কাছেরটা ঝাপসা থেকে গেল,
মিলন হল না মনের মানুষের সংগে....
জীবনভোর অজস্র জিতে যাওয়া মেডেলএর
পেছনে একটা অদৃশ্য হেরে যাওয়া বিদ্রূপ
করে,
চোখে কৃষ্ণতুলশী রেখেও শেষ ইচ্ছা অতৃপ্ত
থেকে যায়..... "মিলন হবে কত দিনে আমার
মনের মানুষের সনে" পর পাড়ে তুমি থেক
আমার অপেক্ষায়... হয়তো সেখানে
একটা গোটা পৃথিবী জুড়ে তোমার
একটা আমি আর আমার একটা তুমি
সুজন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন