সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭

অভিমান

---------------
তোমার সারা শরীরে শতাব্দীর ঘন
হয়ে জমা অভিমান লেগে রয়েছে,
গাছের কোটোর থেকে অন্ধকার
পেতে ঘুমিয়েছ রাতের বুকে মাথা পেতে,
বালি ঘড়ির পাশে পূবের দিকে চেয়ে
থাকা মলিন রাত,
উপার্জন হীন মুহুর্তরা মাঝে মাঝে জীর্ণ
অবসাদ আঁকছে পরবাসে... নিজেকে
তাই যাপনকারী জীব ছাড়া কিছু ভাবা
হয়না,
বালিশের খাঁজে চেনা গন্ধ খুঁজতে গিয়ে
ক্লান্ত সমস্ত শ্বাসপ্রশ্বাসেরা,
সকল তুমি দের প্রয়োজনীয় একটা আমি,
আর এই ছেঁড়া আস্তিনে জড়ানো  একটা হৃদয়
বহুদুরে এক অপেক্ষায়.. একদিন আসবে
বালিঘড়ি তার মলিন চাদরে ঢাকা রাতের
পর এক রোদের জন্মদিনের সাক্ষি হবে,,
শতাব্দীর দিয়ে যাওয়া ঘন অভিমানেরা
সুর্যস্নান সেরে আহ্নিকে বসবে,
বাকিটুকু জান তুমি হয়তো আমিও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন