মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৭

মন খারাপ

-----------------------

কতটা মন খারাপ এ শহর লুকিয়ে
রাখে জান?  এই তাল কেটে যাওয়া
তোমার ছন্দপতনে,  এ শহরের রাস্তাঘাট
তোমাতে অভ্যস্ত হয়েই যুগান্তরের পথে
হাঁটতে চায়, তোমার সমস্ত ব্যাস্ততা এ শহর
গায়ে মেখে  আজ অভ্যস্ত......পৃষ্ঠা গড়িয়ে
আগামিতে যেতে চায়,,
   তোমার জানলায় অন্ধকারের লিখে রাখা
রাতকান্নারা এ শহরের শিড়দাঁড়া বেয়ে
অপেক্ষমাণ গাছেদের পাতায় অশ্রু ঝরায়,,
রোজ কিছু টুকরাটাকরা বিয়োগফল
তোমার জিভের স্বাদকোরক কে তিক্ততা
দিয়ে যায়,  তোমার চোখের কার্নিশ বেয়ে
তখন কোনো সম্পুর্নার ছায়াছবি গড়িয়ে যায়,,
ভাবতে ভাবতে কখন যেন দৃশ্যরা ডানা
মেলে রেনু দের পথ মিলিয়ে যায়,,
ভাবনার গায়ে শিরিষ কাগজ ঘষে
রোজনামচার ডাইরিটা চিৎকার করে
ওঠে......... এ শহর হাতছানি দেয়,
চাকার ফাঁকে লাফিয়ে ওঠা সময়ের
কন্সার্ট তখন ভীষণ বর্ণময়, 
বিরতি টুকু তাই চায়নি এ শহর তোমার থেকে,
শেষ হয়ে যাওয়া দিনটার বুকে  এক আধটা
চিঠি গুঁজে রাখে তোমাকে উদ্দেশ্য করে এ শহর,
চিঠির ভেতোর তোমাতে অভ্যস্ত এ শহরের,
পথের, গাছপাতা, বেহিসাবি যানজট,
সিগনাল কেটে যাওয়া মুঠোফোন সকলের
মন খারাপের কথা লেখা,
*পুনশ্চ দিয়ে দেওয়ালের কোন ঘেঁষে
দূরে কোথাও আর একটা 'মন' ভীষন
রকমের খারাপ হয় বারংবার...।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন