চলে গেলে বলে গেলে না, আসাযাওয়ার
পথের ধারে রইল পড়ে জীবন শুধু,
মাটির গানে মাটির গন্ধে ধুপের গন্ধ মিশলো
কেবল,
সময় বড় রাজা সেজে রুদ্ররুপে হঠাত এল
হিসেব নিকেশ রইল পড়ে আসাযাওয়ারর
পথের পাশে,,
একতারা টার কান্না যেন বুকের মাঝে
ঝড় তুলেছে, ওলোটপালোট গানের খাতা,
মালিকানায় তোমার নাম, যতই দূরে যাওনা তুমি
চোখের দূরে রেনুর পথে... মৃতু আজ মিথ্যে
হোক,
এই বসন্তে বাউল সুরে তোমার কথা গাইছে
ফকির.... গাইতে গিয়ে থামছে বাউল
পথিক জানে গানের কথা,
ভালো থেকো ভালো রেখো এবার বুঝি
চুপের পালা.... চুপের পরে ফুরোয় কথা,
হারিয়েও আছ বুকের ব্যথায়,
আসাযাওয়ার পথের পাশে রইলো পড়ে জীবন
কেবল.... সব আয়োজন তোমায় ছাড়া
চোখের ধারায় বইছে বৃথা,
তবুও বলি মিথ্যে হোক মিথ্যে হোক মৃতু আজি।।
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭
ইতি.... প্রসাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন