----------------------------------------------
নিয়মের সাথে পা মিলিয়ে রোজ রোজ
তোকে বুনছি।
যত সহজ ভেবেছিলি ততটা হয়ত নয়
ভালোথাকার তত্ত্বগগুলো।
ক্ষীণ কোমলতা আজ কাল প্রচণ্ডতায়
স্পর্শ হারিয়ে যাচ্ছে ক্রমশ,, পৃথিবীটা
নিজের বলয় বুঝি স্ফীতির দিকে ,তুই
আর আমি দূর থেকে দুরান্তে।
বাতাসে অদ্ভুত একলা একতারা কান্না ছড়াচ্ছে।
চৈত্রর সারা বেলা তোকে নানান সুতোয় বুনছি
গুটনো সুতোয় ইচ্ছা বাঁধা...
রোজ কয়েকশ কয়েকশ মুহুর্ত বুনবো এই
ভেবে শুরুয়াত, কিছু ছবি বুনেছি, বাকি
এখনো এক জীবন তোর বুনন,
সবুজরংগা লতাপাতায় আবদ্ধ তোর ছবিগুলো।
আমি কিছু কাঁচ রঙ চুবিয়ে তোতে স্বপ্ন
বুনছি রোজ রোজ, আর তুই
উদাসী সিঁড়ি ভাঙা অংক মেলাতে নিয়ম
মেনে উত্তর খুঁজে চলেছিস।
যত সহজ ভালো থাকার তত্ত্বগুলো মনে
হয়েছিল....... আজ তুই জানিস সহজ
কথাটা ততটা সহজ নয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন