--------------------------------------------------
--------------
যদি কোন দিন এমনটা হয় কুয়াশার
ভেতোর হারিয়েছিস পথ তবে...
মনে করিস তোর থেমে যাওয়া বারন,
কারন সময় তোর অস্তিত্বর সন্ধানে।
তোর পায়ে জড়িয়ে থাকা আবেগের বেড়িকে
স্মৃতির বন্ধনে লালিত করিসনা,, শাণিত
সস্ত্র বানিয়ে ঝলসানো আলোয় অন্ধকার
দূর করে সুর্যকে তুলে আনিস ভোরের
দোড়গোড়ায়। চোখে যদি নামে অসম্ভব বর্ষা
বুকের আগুনে স্মৃতি ভেজা পাতাদের সেকতে
দিস, নিভে যাওয়া আগুন ধোঁয়া হয়ে
আকাশের বুকে ইতিহাস লিখবে,
তুই নিজের খোঁজে এগিয়ে যা শতাব্দির
পথে,
সময় তোর অস্তিত্বর সন্ধানে চিরন্তন,
কুয়াশার মাঝে হারাস যদি পথ থেমে
যাওয়া বারন তোর অভিধানে।
তাই যদি কোন দিন.....
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭
যদি কোনো দিন
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন