---- বানান বিহীন অন্ধকারে মোড়া বোবা
টানেলে হাঁটতে গিয়ে একটুকরো পাথর
তার চিৎকার আমার শিরায় পৌঁছে
দিল সবেমাত্র,
দিনের আলো কিছুটা এখনো নখে লেগে
আছে ভরসাহীন ছেঁড়া কাঁথার মত,
তুমি বলেছিলে চুপের পরে কথারা গাঢ়
ঘুমে ঢলে পড়ে, আমি বিশ্বাস করে অসময়ে
রুপকথাদের ফিরে যেতে বলেছি চিরদিনের
মত,,
তারপর আমি অক্ষর বসাতে থাকলাম স্বপ্ন ভাঙা
গল্পদের খাতায়.... বেড়ে যাওয়া ঋন ছেঁড়া
আস্তিনে বেঁধে ঝুলিয়ে রাখলাম তোমার
বৈঠকখানার দক্ষিণের দেওয়ালে,
যেদিন তুমি বৃষ্টি একএকটা ফোঁটার দিকে
তাকিয়ে কথা না রাখা মানুষগুলো কথা
ভাববে, সেদিন ওই দক্ষিণেরর দেওয়ালে
ঋনি অক্ষররা তোমার নিতান্ত শীর্ন একলা মনের
খুব কাছ ঘেঁষে কথা রাখার রুপকথা শোনাবে
তোমায়,
তোমার ঘরেও তখন বানান বিহীন ঘন
অন্ধকার , কেবল জোনাকির মত আলোর
অনুবাদলিপিরা ছড়িয়ে ছিটিয়ে তোমার পাশে।
-------------------------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন