শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭

নিশান

-------------------------------------
রংচটা গুম ঘরে পলেস্তারায় লেগে কিছু
আবদার এখন ভীষণ পুরোনো। নীল
শুন্যতার মত সিলিঙ ফুঁড়ে কিছুটা দীর্ঘশ্বাস আকাশের কোন ঘেঁষে নক্ষত্রদের
ধ্বংসস্তূপে,,
চতুর্দিকে সশব্দ নীরব স্মৃতি... ক্রমশ গড়িয়ে নামছে সাদাকালো দেওয়াল বেয়ে,
যেন শতাব্দীর চোখে গড়িয়ে নামা বাসি
অন্ধকার। গুমোট উন্মাদনা বারুদের গন্ধের মত বুকের মাঝে ঢেউএর জন্ম
দিচ্ছে।
হৃদয়পুরের খামার বাড়িতে হলুদ পান্ডুলিপির থেকে কারা যেন নিশুতিতে
ঝাঁপ দেয়,, কোন একদিন যা ছিল আবদার, আজ তা দাবীহীন অপচয়...
দেওয়াল থেকে গড়িয়ে নামা ভীষণ পুরোনো ফ্যাকাসে গল্প।
অদৃশ্য সুতোয় ঝুলতে থাকা ফেলে আসা সময়ের বুকে ক্লান্ত বর্নমালা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন