বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭

নিয়মিত

-------------------------------
বৃষ্টির ছোঁয়া দাগ কুড়িয়ে রেখেছি
আমার বাসি কিছু সময়ের গোছে,
এখন তুমি অন্যদেশে আর আমি
সেই বৃষ্টির দাগে তোমার কবিতা খুঁজছি।
আমার সারা বাড়ি জুড়ে তোমার রং
তুমি সময় পেলে ছবি আঁকতে যে রংএ
তোমার হাসি রেকর্ড করা আমার মুঠোফোনে,
তুমি অনবত হাসতে  আমার
অগোছালো কথায়।
সব সান্নিধ্য দু এক পা করে চোখের
বাইরে, বালির ঘড়ি মুখ ফিরিয়ে ঘুমের
বাহানায় সময় চোর সেজেছে।
আমি তোর খুব সহজ পাঠের মত...
তাই ফুটপাতে বৃষ্টির  কন্সার্ট এ আমায়
হারিয়ে ফেলিস বার বার, আর আমি
বাসি বৃষ্টির দাগ কুড়িয়ে রেখছি আজো
আমার শাড়ির ভাঁজে,
আয়ুরেখা লাগোয়া রাজপথের ধারে
ইস্তাহারে তোমার থেকে ধার করা
কিছু ছবি কাঁচ রঙ ভরেছি তুমি সময়
পেলে আগুন পেরিয়ে এস,,  নোনাজল
আর কাঁচ রঙ এর মেলবন্ধনে তোমার
উষ্ণতা মাখিয়ে যেও।
আমার অংগিকারে রইলো বাসি কিছু মুহুর্তে
গেলে থাকা ভালোবাসায় বৃষ্টির কুড়িয়ে রাখা
দাগ, আর তোমার অনবরত ঝরে পড়া
ধুসর উষর কথার চাদরে মোড়া ভীষণ রকমের  নীরবতা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন