-------------------------------------------
আজ কাল অভিমানের কারনগুলো
আর্ধনমিত থাকে কোনো মেঘ হীন দুপুরে রৌদ্রে।
দূরে কোথাও উত্তাল ঢেউয়ের মতো আছড়ে পড়া যন্ত্রনা
কলমের নিবে কবিতার বেসে,
স্পর্শহীন হলে ভালোবাসা.... শব্দমন্ডলী তোমার
বুকে রক্তক্ষরণ এর দায়ভার এড়িয়ে যেত।
.
আমার বুক ছেঁড়া দীর্ঘশ্বাস তোমার সকল
রোজনামচায় বরাদ্দকৃত।
আর ক্রমিকের সাজানো আলব্যামের তুমি বা আমি
একি ফ্রেমে আমরা হতে পারবোনা ।
তুমি মুক্তির কথা বলো আজকাল... বলো
"যদি পারো আমাকে মুক্ত করো"
জ্যা শূন্য তীরের মতন ছেড়ে যেতে চাও,,
.
আমার বুকের মশাল নয় প্রদীপের শিহরণ
আধোআলোতেও তুমি ভীষণ স্পষ্ট।
আমি ঢেউয়ের পরে ঢেউ দেখি উত্তাল
সমুদ্রে, আর তোমার হৃদয়
নোনতা ভেজা আদর আমার চোখ বেয়ে খানিকটা
জমির মালিকানারর দাবীদার।
.
কোনো ভেজা রাস্তায় আমি একা বরাবরই হাঁটি
আমার কবিতা ছেঁড়া শব্দগুলো শুকনো
অভিমানে ঝরে যায় রোজ বেলা শেষে,
আর শুকনো পাতার মতো হৃদয়
ক্রমশ হাওয়ার কাছে তোমার ঠিকানা জানতে
চায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন