সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭

তোমার কবিতা( ৩)

"জোতস্নায় মিছরি ভিজিয়ে দিলাম
চাঁদকে পেয়ালা করে নিও.,".
ঘুম ভেঙে দেখি স্বপ্নের সব চরিত্ররা
কাল্পনিক নয়... কারন ভোরের জানলায়
আলো জীবন এর জানান দেয়,
দরজায় কড়া নাড়া অভ্যেস একলা হিমেল
হাওয়ার কারন তার জানা নেই কঠিন জ্যামিতি।
শেষ অবধি বদলানোর নিষেধ জারি তোমার কাছে
সমস্ত সংজ্ঞার মতো,
কারন আমার  অসমাপ্ত কাহিনীর কোন কোন
অধ্যায় তীব্র যন্ত্রণা র আস্ফালন  রঙ রেখে যায়,,
হাজার হাজার মাইল দূরে টেম্পেরার রঙ শুষে
যে বাড়িটার দেওয়ালে এখন ভীষণ অসুখের
ছবি টাঙানো সেগুলো যত তাড়াতাড়ি  সম্ভব
তোমাকে সরিয়ে নিতে হবে।
কারন আমি দু:খদের ভেঙে ভেঙে মিশিয়ে ফেলছি
কোজাগরী রঙ,  আর নতুন ইস্তেহার লিখে টাঙিয়ে
দিতে চাই মৃত শহরের পাশে, ঘুমন্ত কিছু প্রিয় গাছ এখনো
বেঁচে আছে আমি জানি এই শহরে।
আর কোনো এক নরম রোদ্দুর সেকা  দুপুরে আমরা
ভীষণ  মগ্ন থকতে পারি নদীর সব সুখ রঙা ছবি আঁকায়,,
তাই আজ গুলো যত্নবান করে খরচ করো,,
এতো কিছুর পর জানি বলবে পাগলি
এটা বাস্তব...  ফিরে আয়  ফিরে আয়।
আমি ফিরতি পথ ভুলতে রাজী একথা আমার
যে কবিতার খাতাটায় আষাঢ় আসতো ফি বছর
তাতে লিখে রাখলাম।
একদিন সময় তুমি পড়ে নিও সব অন্তর দহনের
পাণ্ডুলিপি,,  আমার আগামিরা স্বপ্নে লালিত হোক
শত জন্মের অংগিকারে,,
                        মেঘের দেশে মেঘের সই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন