রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭

বেঁচে থাকার নেশায়

--------------------------------

বুকের খাঁজে আটকে আছে কিচিরমিচির হাজার
কচকচানি ।
ছোট ছোট খোপে  বন্ধ আকাশ টুকরো টুকরো,,
খুঁজে চলে ক্ষত ডানায় স্বপ্ন  বয়ে আকাশ ছোঁয়ার
আলোকরশ্মি ।

এই কবিতা কখনো  রামধনু হবে নয়, হতে নেই এমন অনেক কিছুর
ফিরিস্তি জীবনের রোজনামচায়।
মানুষের স্বপ্ন বিক্রি করে বাঁচতে চাওয়া যেন প্রহসন।
শুধু এক একটা দীর্ঘশ্বাস  কুড়িয়ে একগাদা ভাবনার
স্তুপ বয়ে শেষ রাতে ফিরে চলে বাসস্থানে, বাসস্থান কি সেটা
বুঝতে পারে না মানুষ , শামুকের খোলোসে ঘুমোতে যায়,,
ঘুম সেও যেন ধুঁকতে থাকা লুকোচুরি জীবন  ।
খাপ ছাড়া ঘুমগুলো বড়ো যন্ত্রণার  জানি, তবুও
অনিয়মে বুকে আবার সকাল আসে নিয়ম করে,,
ছড়িয়ে থাকা খড়কুটো কুড়োতে থাকা মৃত স্বপ্নকে
নিজে তবুও মৃত ঘষিত করতে পারি না।
বোবা খামে বন্দি থাকে সব স্বপ্নের চিঠিরা
দরিদ্র ইচ্ছারা আরো দরিদ্র হয়েও শহরে ফুলকি ঝরতে থাকে '
মৃত স্বপ্ন বীজ আবার সকালের শিশিরে।
চোখ মেলে  চায়, কারন বাঁচতে চাওয়া যেন নেশা।
চলতে থাকে নিরন্তর কোনো  পরিক্রমণ এর মত।
              

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন