শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭

একজন্ম

-----------------

একজন্ম কম পরবে বলে আগলে রাখি খড়কুটো
যেন মনে থাকে সমস্ত স্পর্শ গুলো,
কারন এতো কম পেয়েছি তোমার সমস্ত স্পর্শ
আমার দুক্ষেরা শুষে নিয়েছে বেশির ভাগটাই,
পথ ধরে এগিয়ে গেছি রোজ সকাল থেকে রাত অবধি
ঘাসের শিশিরজল পায়ে মেখে হেটেছি তোমার পথে
দেরি করতে না চেয়েও এত দেরী হয়ে গেল তোমার
ঠিকানায় পৌছাতে, যে সমস্ত বন্ধনে এক শতাব্দি তোমায়
বেধে ফেলেছে তখন কোনো এক গোধূলিতে।
যেহেতু দেরি করে এসেছি আমার সমস্ত অনুভুতির
অনুরণন কে বন্দি রাখতে হবে এজন্মভর, আমার
হৃদয়ের ক্ষরিত আবেগে মেশাতে হবে আজন্মের
আক্ষেপের রঙ,
যেহেতু এতোটা দেরী হল তোমার ঠিকানা পেতে,  আমায়
অপেক্ষা করতে হবে কুঁচকে যাওয়া চামড়ায় আয়ুরেখার
শেষপ্রান্তে,  কিংবা কোনো এফিটাপ এর গাঢ় অক্ষরে।
অথচ আমি চেয়েছিলাম খুব করে চেয়েছিলাম
আমার পায়ের ঘন আলতার দাগ যেন তোমার
দরজার চৌকাঠের দুপাশেই থাকে।
যেহেতু দেরী শব্দটা আমার হাতের রেখায় ভীষণ  স্পষ্ট
তাই নিজাম প্যালেস কিংবা চারমিনারে তোমার
হাতে হাত রাখা হল না এজন্মে,,
সমস্ত ঋতুরা শতাব্দীরর বন্ধনে বেঁধেছে তোমাকে আমার থেকে দূরে রাখতে,,
যেহেতু  দেরী টা কেবল আমারই হয়েছে তাই
একলা থাকার সমস্ত উপকরণ নিয়ে আমার
এই জন্মটা....,,
শুধু বলতে পারি একটা জন্ম কম পরবে আমার তোমার
অপেক্ষা করতে,  আমার দু:ক্ষ এমন অপেক্ষার
জন্য কেবল একটা জন্মই আমি পেয়েছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন