সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭

তোমার উপন্যাস


কবি প্রেম একটা উপন্যাস তুমি বল বার বার
তবে এতো অশোষিত শব্দঋণ কেন হৃদয়ের
গরাদে বলতে পার?  কেনই বা যাপনের রংতুলির
অসুখী তরঙ্গ গুলোর ছবি তোমার আমার ঘরের
দেওয়ালে হাহাকার ছড়ায়।
সবাই যখন নিজের মত করে রোদ সেকছে তখন
কেন পৃথিবীর দুই মেরুতে সমান্তরাল  দু:ক্ষরা তিরতির
করে ঘন পৌষ ছড়াচ্ছে। 
দেখতো তোমার নগরও এক সুর্যনগর তবুও কেউ
পুড়ছে, কেউ সেকছে, কেউ খোলস  খুঁজছে এক জীবন
ঘুমোবার,
তোমার কবিতায় প্রেম কি এতো তীব্র, তবে কেন
এতো প্রেম হারিয়েছে কেবল তোমার উপন্যাস
থেকে। তোমার কি মনে আছে তোমাকে ছুঁয়ে যে স্পর্শ
প্রথম তোমায় পুরুষ সম্ভাষণ করেছিল!  সে কি প্রেম?
আর তোমার সেই একের পর এক নীল রাত.. সেই নীল
রাত হয়তো আজ একা,, তুমি বল তাহলে প্রেম কি?
আর এক জীবন কি প্রেমের সংজ্ঞার জন্য যথেষ্ট!
আমি অবশ্য এসব কিছু বুঝিনা কবি
আমার পুর্নতায় তোমার লেখা কবিতা পেয়েগেছি,,
আসলে আমার যে
সে ভাবে কিছু করার ছিল না কোনোদিনই।
তাই যখন কেউ নতুন জন্মের স্বাদ আর চলন্তিকার
উপমায় আমায় ঢাকলো আমায় আকাশ সম্পুর্ন হয়ে
গেলো আর কোনো কবিতা কিংবা উপন্যাস আমার
খাতায় জায়গা করবে না কখনো।
কেবল অপেক্ষা কোনো এক অষ্টাদশী বছরকাল
আর আমার একটা জন্ম সফল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন