বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭

এ কেমন কান্না

-----------------------------
যাপন যেন মৃত্যু ছোঁয়ার থেকেও যন্ত্রণার,,
রোজ রোজ মরার চেয়ে এক চুমুক বীষ---
আর মুক্তির নীল আকাশ।
শীরদাঁড়া বেয়ে বীষফোনার আগুন প্রতিনিয়ত,
কখনো  যন্ত্রণারর রংএও প্রচণ্ড দাবানল,  তাই ঈশ্বরত্ব
ভুলে যাওয়াই। ঈশ্বরের অভ্যাস... অভ্যাস প্রতি
মুহুর্তে নির্বাক নদীর নিজস্ব কথা বুকের তলায় হারিয়ে যাওয়া।
মৃত সভ্যতা আগলে ঘরকন্নার নাম।
তবু বেঁচে থাকার পথে  রোজ যতিচিহ্নদের
মিছিলের শব্দ ভিড় করে আমার শহরে,,
ঘুম কাড়া রাত প্রহর জুড়ে বটের  ঝুড়ির জট
ছাড়ানো চেষ্টা বেঁচে থাকার নাম,   স্বপ্নগুলো
কোথাও যেন ঝলসে যায়  ডালে ভাতে নুন ঝাল
কম বেশিরর ঘ্যানঘেনে মাছি বসা জীবনে।
কলমের নীবে উনুনের কালো ধোঁয়া জমে এভাবে
রোজ রোজ বর্নরা বিষাদ রঙা হয়ে কবিতার
বুকে আশ্রয়ী হতে চায়....  বড় একলা ওরা তখন।
ভালোথাকার সমস্ত শব্দরা সাঁকো বাঁধে অবুঝ শোকের
বুকে,, পৃথিবীর সমস্ত গোলাপি রংপেন্সিলে ঘুন ধরছে
একটি একটু করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন