উপকুল জুড়ে চরিত্র দের ভেসে থাকা, কেউ বলে
অসংগত কিছুটা হলে ক্ষতি কোথায়...
সবাই তো এক নয়, মাটির ওপর অবিরাম
ফসলের আবদার বুক পেতে বিলিয়ে দেওয়া
ফিকে গোলাপি থেকে নীল রঙ, যখন এসেছিলে
নীলকণ্ঠ হয়ে তোমার গলায় লেগেছিল সময়ের বীষ,
যারা কথা রাখেনি তুমি তাদের নিয়ে একে একে
সামিল করেছ নটরাজের নৃত্যে,
কোনো এক শতাব্দীর ঘুমন্ত বুকে তুমি গুছিয়ে
রেখেছো তোমার গুপ্ত রূপের স্মারক,,
তোমায় দেবতা হতে দেখেছি , তোমায় শিশু হতে
দেখেছি, দেখেছি নাগরিক ভিড়ে হারিয়ে
যাওয়া তোমার মুখ....
চরাচরে ছড়িয়ে গেছে দীপান্বিতার আলো...
সুবর্না প্রিয় ছায়া হয়ে থেকে গেছো অন্তরমহলের
নিঃশব্দে,,
........সুবর্ণা প্রিয় ছায়া,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন