মেঘ আসে আমাদের আকাশ জুড়ে,
হারানোর শোকের রঙে ধুয়ে চলে
যায় একে একে প্রিয় মুখ, প্রিয় শৈশব
প্রিয় চোখ, প্রিয় প্রেম,.... প্রিয় নাম বিহীন
ফুল..., খেলার মাঠ,
না বলা কত মোহ আকাশের বুকে
লুকোনো , আয়নায় লুকোনো তোমার
মুখের মত অবিকল নিজের ছায়া,
ভিষণ রকম ঠিকানা বিহীন ঝরা পাতার
এলোমেলো বাদামী ইজেলদানি...
ঘুম আসছে এবার একবার ফিরে দেখো
সুবর্ণা আমাতে উইপোকা’র ঘর বুনন শেষের
দিকে,,, ভেজা মন রাখা পারিজাতের অগোছালো
বিছানা চাদরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন