-------------------
মুঠোয় পৃথিবী তবু সরে যায় ক্রমশ
পথ, প্রতিবার বেঁচে থাকা প্রতিটা নিশ্বাসের
মাঝে জরুরী দায়বদ্ধতা, আর মেনে নেওয়া
আপোষ শৈশব থেকে বৃদ্ধ হয়ে যায় ,
মন তুই কার কথা শুনিস? এমন অজুত প্রশ্নের
অজুহাতে কালকের সমান্তরাল পথ দুটো
হারিয়ে যায় সম্ভাব্য ভিড়ে,,
জল দিয়ে আঁকা ঘরের ওপরে রোদ
এসে মুছে দিয়েছে অন্তরমহলের ইচ্ছাদের,
তুমুল স্রোতের কাছে হেরে গেছে প্রতিটা
প্রেমিক কবির প্রিয় কবিতা ,
প্রতি রাতে হয়রানি বেড়ে ওঠে,
সাথে থাকা আর পাশে থাকার অন্তর্দাহ,,
বয়স বাড়ে অপেক্ষার....বটের শেকড়ে সাথে
আমি র মত সহস্র ব্যর্থতা মরে যায়... কোনো
কলম সে আর্তচিৎকার শুনতে পায় না,
ঘরে ফেরা অভ্যাস তাই চৌকাঠ পেরোনোর
আগে বন্ধ করতে হয় হাজার কুটুরী ঘরের
দরজা,
ভালোবাসা আর যাপন কখনো একি ক্যানভাসে
আঁকা যায় না, বারংবার বৃথা খরচে মন ভোলানো
যেতে পারে..... আপোষ এ নিশ্বাস যে অভস্ত্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন