পরিত্যক্ত কারাগারের রোজনামচায় রেখেছো
তোমার গল্পদের কথা,
সুবর্ণা তোমার ফেলা আসা পথেরা ভুলে গেছে
তোমায় চোখের আদলে সে চোখ হিমালয় অভিযানে
ঢাকা... ভালবেসেছ কি না জানে না তোমার কোনো
অধ্যায়, লোমকুপের ঘ্রানে নীলাদ্রির অভিশাপ...
উষর ধুষর ঘুমকেড়ে নেওয়া রাতে সিলিং জুড়ে কাকে
এঁকেছো রাতের পর রাত,
তুমি বল মৃত্যু শব্দটা আগাগোড়া ভুল,
আমি বলি খয়ে যাওয়া স্বপ্নদের নাম মৃত্যু,,
আজ দুরত্ব বেড়ে স্বপ্নরা আর গায়ে গায় ছুঁয়ে
নেই, রঙ মেখে অচেনা তোমার সেই এক টুকরো
আমি.....
অভাব গুলো মুড়ে ফেলেছো তোমার অহংকারে
... তাই আমায় ছুঁতে চাওনা, আমি রাত এঁকে রাখি
চোখের কিনারে... তুমি হেঁটে যাও নিয়ম মেনে,
পড়ে থাকি পরিত্যক্ত হয়ে কারাগার বন্ধ করেছি
নিজের হাতে.....হারিয়ে গেছি তোমার উপন্যাসে
কেবল অক্ষর হয়ে.....
......(সুবর্ণা প্রিয় খয়েরী রঙ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন