এই মুহুর্তে দাড়িয়ে বলতে পারি সব ক্ষরিত
রক্তের স্রোত মহা সমুদ্রে মিশেছে, ছোটো
ছোটো আস্তানায় ফুরিয়ে গেছে রোজকার
লেনদেন, পাওনা ক্ষত গুলো এখন কেবলি
হরেকরকমের চিহ্নর মতো...
ভুলে গেছে সে উত্তরের মন কে কাকে ভালবেসে
ভিখারি হতে চেয়েছিল!
একদিন সুবর্ণা তোমার মুখের মত ছিল এই শহরের
সকল মুখ.... এখন তুমি দুয়ারে তবু এই ভিক্ষারি মন
ঝাপসা,
শীতল শয্যা, বৃষ্টি, আমার ক্যানভাসে গড়িয়ে
নামা কান্না.....অনুভূতি কেবল খয়েরী রঙের খামে
বন্দি, ঢেউ ভাংতে ভয় নেই.... কারন এবার নিজের
চোখ উপড়ে অন্ধকারের সাথে তুমুল সহবাস,
সুবাসে শুধুই মন্দবাসার ঘন ঘ্রান,
তুমি বহু মন ছুঁয়েছ, ছিড়েখুঁড়ে ফেলেছ পোষাকি
আবরন, সকলের পেছনে দাঁড়ানো আমাকে পুর্নাঙ্গ
অনুবাদ করতে পারলে না কেন জানি না....
আমার ক্ষরিত রক্ত প্রবাহ তাই সমুদ্র মিলনে.... সুবর্ণা,
..…....সুবর্ণা প্রিয় পাওয়া,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন