মনকেমনের সকাল আসে আমার জানলায় বাকি
থাকা খয়েরী রঙের সন্ধ্যা সে নেমে আসে ভুবনডাঙার শেষ প্রান্তে ,
চেনা আকাশ চেনা পথ
সাত পুরুষের ভিটে ছেড়ে কোন্ শহরে
ছিটকে যাব বল সুজন ,, তাই একলা সিলিং আর গিটার ছেড়া সুর আমার খুব কাছের এখন
লেখার খাতা ছেড়ে গেছ চুপিচুপি
অথচ অযুত কাহিনী ঢাকা পড়ছে শব্দমিছিলে,,
মৃত শহরে চিরকুটে উড়ে বেড়ায় বান্ধব ঘ্রান জড়িয়ে,
শীত মেখে পিচরাস্তা আজকাল ঘুম খোঁজে রাতের গভীরে।
একটা দুটো ইচ্ছা পালক স্বপ্নে ভেসে আসে এই শহরেও
নিয়ম মেনে আবার যখন ফিরে যাওয়া তখন মনকেমন লেগে থাকে দেহাতি মনে ,,
উড়ন্ত এক জ্যোৎস্না ফালি করা বুকের নিচে
আশ্রয় নেয় আশ্চর্য্য রকম নেশার মত ,
ঠিক তখনি পুড়িয়ে ফেলি নিজের সারাংশ রোজ আগুনে,,
আমার শহর লুকিয়ে রাখে সেসব .... ছাই দানীতে ,,
ভোরের একটু আগে শিশির জমে শরীরের শিরা উপশিরায় ,,
মহাকাল শর্ত ভেঙে ছুটে আসে মুগ্ধ কস্তূরী ঘ্রাণের মত ,,
ছায়ারঙ নামক ফলকটা খুঁজি ঠিকানা ভেবে ,
দুটোপথ যেখানে মিশে ছিল সেখানেই গন্তব্য শেষ হওয়ার কথা ছিল ,
ঝুল বারান্দা একখানা কবিতা লেখা নিজস্ব নামে ,,...
হারিয়ে গেছে সব যত আগ্রহ গাড় রঙের দেওয়ালের ওপারে .....
তুমি ফিরে এসে খুঁজে দিও বেঁচে থাকা স্বপ্নদের ..
আর তোমার ঈশ্বর রূপ তাদের বলবে আয়ুষ্মানভব ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন