আজ থেকে মুক্ত সব চেনা অচেনা রাস্তার ধুলাবালি,
উৎসব মুখরিত দিনগুলো কাটে নিরুপায় কিছু
মাসুল এর ভুল হিসেবে,, হাজার বছর ধরে নিয়মিত
অভ্যাসটা বন্দীশালা ক্যাম্পে ধর্ষণে অভ্যস্ত, চায়ের কাপে
মৃত্যু লেখে সে, আর নিজের কাছে জরিমানা নতুন
অধ্যায়ের সাক্ষী হতেই হবে,
আয়নর ধুলো বালি পড়তে পারে জীবনের দহন,,
অথচ সময় রোজ রোজ মুছে ফেলে পুরনো অবহেলা
, একবার ঘুরে দাঁড়ানোর সমীকরণ একবার
চিৎকার.... নাহ এ বারেও ফাঁকি দিয়ে চলে যায় আমার
মত আরেকটা আমি,.... বছরের পর বছর ঘোরে অন্তঃসত্বা
হয় যাপন, তখন কঠিন খোলোশে শীত শহরের মত
বহু মানুষ ঢাকতে থাকে বেঁচে থাকার অভিনয় ...,
আসলে কেউ বেঁচে নেই.... মৃত সভ্যতা, মৃত পৃথিবীর
বুকে.... প্রেম কেবল দুটো শব্দ... ভালবাসা কেবলমাত্র
মৃত কবির মৃত কবিতার অক্ষরপুঞ্জ....,,,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন