সামনে দাঁড়িয়ে থাকা
হিজিবিজি আঁকা ক্যানভাসটা তোমার চেনা
প্রতীক ও সংকেতে চিহ্ন হারাতে হারাতে সে দুর্বল
এখন ,,
... তুমি গভীরে আরো গভীরে খুঁড়ে চল সব দৃশ্য... সহস্র আশ্চর্য জানালার গোরাদ .. একা অপরাহ্ণকালে অথবা সন্ধ্যেবেলায় তুমি মুক্তি
পাঠাও ফোঁটা ফোঁটা আনজান বর্নর ।
. . . . . . . আকাশের কাছে তিব্র প্রার্থনা ছুঁড়ে ঈশ্বর ছোঁয়া এক অদ্ভুদ নেশা আমার তুমি।জান ।
আমার দহনের ভার গ্রহণ করবে ভেবে তুমি
লিখে ফেল পাতার পর পাতা জুড়ে প্রতিবাদ শিকল থেকে রাত অবধি
স্তব্ধ হয়ে আসি তোমায় দেখে
সর্বত্র গেরুয়া এক আভা ... তারপর আমি পুড়তে থাকি
পোড়া রঙ বিছানা বালিশে রোজকার আপোষে... গ্রিলের ফাঁকে .... রান্নাঘরের বাসনে ,
... ভুল খুঁজি আমার কিংবা আমার নাটকের চরিত্রের ,
সন্ধ্যাকালে সে ভুল নুড়িপথ বেয়ে
ছায়া ও অন্তরাল ছুঁয়ে ফেলে ,, যা আমার নয় সব
তা না পাওয়ার আনন্দে আমায় বিভোর করে দেয়, আমার নামকরণ তখন অপ্রত্যাশিত কিংবা ব্রাত্য ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন