সব ভাবনা কিংবা তার চেয়েও দূরে আরো দূরে চলে যেতে পারি।
নির্দ্ধিধায় পথ হারাতে পারি ,নিজেকে পাথরের সাথে বেঁধে দিয়ে ডুবে যেতেই পারি সমূদ্রের ঘন তলে ,, গোগ্রাসে গিলে নিতে পারি অবহেলার
ভালোবাসাহীনতা।
দায় নেই কোথাও কোনোখানে ....কেউ থাকবে না
কোনো অপেক্ষার প্রান্তরে ,
এ জন্ম দায় কেবলই আমার, এ যাপনের প্রতিটা ফোঁটা শুধুই আমার দায় ।
যেমনটা ছায়ায় আমি!
পথ হাঁটি; পাপ খোলস ছাড়ে অস্তিত্ব কিছুটা টিকে থাকে হাতে হাত রেখে ।
হারায় বলেও হারায় না এই পথ এই দায় ওই পাপ ,
জিতে যায় সব শোক ,,
হঠাৎ এমন করে হতেই পারে তোমার ভাবনার পরিধি কিংবা তাঁর চেয়েও বেশি দূরে চলে যেতে পারি
অনায়াসেই ..... চলে তো যেতেই হয় যেমন সময় প্রতিক্ষণে চলে যাচ্ছে দূরে আরো দূরে ,, তোমার আমার সাঁকোর কোনো প্রান্তর এখন দৃশ্যত নয় ,।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন