তাতে ক্ষতি কোথায় সুবর্ণা ! নাহয় ছায়ার নীচে ছায়া জমে বেশ খানিকটা অ -সুখ ছড়ায় সমস্ত
প্রান্তরে , নাহয় ভাঙার শব্দ বলে দেয় যুদ্ধের আর
বাকি নেই তেমন ,।
আমাদের মত যারা কেউ কারো নয় তারা ডাকপিয়নের খামে ভোরে পৌঁছে দেয় খসে যাওয়া
তারার কুচি ,,
জান সুবর্ণা কান্না যখন উপচে আসে সমস্ত ইন্দ্রিয়
তন্নতন্ন করে খুঁজে বেড়ায় সেই আঁকড়ে থাকা স্পর্শ গুলো , ........ হয়তো তারাও বাতাসে ধাক্কা খেতে খেতে ধূসর চিত্রপটে ধ্বংস আঁকছে আজ ,,
শুধু জানি দেওয়া আর নেওয়ার সবকটি বর্ণমালার মাঝে এখন কালসিটে পড়া বদরক্ত স্বাক্ষর .....,
বাকি বলতে কোনো এক রুপকথার পাতায় পারিজাতের সবটুকু আলো এখন কিছু অক্ষর মাত্র ....
........(সুবর্ণা প্রিয় অনুরাগ,)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন