...................................
সেই মেয়ে আমি যে প্রতি সূর্য অস্ত থেকে
সূর্য ওঠায় অজস্র হাত বদল হয়.... পুরুষ তুমি আমাকে
ভালোবাসোনি কখনো,
আমি সেই মেয়েটা... লোকে বলে মাথার গন্ডগোল,
একটু আড়াল পেলেই.....
আমার শরীরে অগুনতি লালসার আঁচড়,,
আর পুরুষ সামরাজ্যের বিস্তার ,,
.....পুরুষ তুমি নিশ্চিত আমায় ভালবাসোনি,
আমি সেই মেয়ে যে রোজ রাতে মদ্যপ স্বামি কিংবা
অধিকারের দাবীতে অজস্র বার ধর্ষিত হই.... পুরুষ তুমি আমায়
ভালবাসোনি একরত্তি,
আমি সেই মেয়ে কয়েকদিন তোমার ভালবাসার কথা ইনবক্সে
তারপর.... কিরে আমার সাথে শুবি তুই .... ভিষন সস্তা তখন
এই মেয়েটা, পুরুষ তুমি ভালবাসোনি এই মেয়েকেও,
সজ্জিত স্ত্রী তোমার ঘরে...তুমি দায়িত্ববান স্বামি,
বাইরে আমি... অচেনা চার দেওয়ালে আমায় নিয়ে
সব আভরন ছিড়েখুঁড়ে তুমি স্বাদ বদলাতেও পারো...
আমি মোটেই তোমার ভালবাসা হতে পারি না,
আমি বাসে ট্রামে চলাচল সেই মেয়ে.... সুযোগে তোমার হাত
আমার শরীর থেকে হাতড়ে নিয়ে খানিকটা সুখ শিহরণ জাগাও
তোমার শরীরে....,, আমায় তুমি ভালবাসতে পারো এ হতে পারে না,
আমি সেই মেয়ে কখনো নির্ভয়া, কখনো প্রিয়াঙ্কা, কখনো তাপসী,
কখনো আরো কতশত বেনামি খবর ভেতোরের পাতায়..,
আবার হারিয়ে যাই কখনো ঠিকানা বিহীন শহরে বাজারি
পন্যে পাচারে....
তুমি পুরুষ সভ্য সমাজের বুকে পা রেখে
হেঁটে বেড়াও অহংকারে দিনের আলোয়.,
আমি দেখেছি মুখ লুকিয়ে সেই তুমি আমার
অন্ধকার গলি হয়ে আমার সাথে পাঁকে প্রবেশ
করো গভির রাতে... তোমার মুখোশ ছিড়েখুঁড়ে দাঁড় করাই
আয়নার সামনে, ............ রাত বিতি বাত বিতি,
আবার পুরুষ পদ্ম হয়ে ফিরে আসে সাজানো
সংসারে,
আমি তখন তোমাদের আঙুল তুলে দেখানো
বাজারি মেয়েমানুষ, বেশ্যা মা গ............আমায় তো
ভালোবাসার কথা ভাবাই যায় না... তাই না পু..রু...ষ..?
আমার উঠোনের মাটি দিয়ে দুর্গা গড়ো তোমারা...
মাতৃ রুপে সংস্থিত... শক্তি রুপে সংস্থিত...
কে আমি আমার আসল প্রাপ্তি কি...
সমাজ তুমি কি কোনো দিন পারবে এ প্রশ্নের
সমুখে মাথা উঁচু করে দাঁড়াতে??
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন