শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০

সুবর্ণা(৭৪)

আবহাওয়া অনেকটা বসলে গেছে , নিজস্ব জানলার ভাঁজে নতুন মানচিত্র রেখে দিও ,,
ঝড় বৃষ্টির রাতে যেন শূন্যতা ছাড়া কোনো কিছুই সাথে না থাকে .........  সুবর্ণা কখনো জানতে চেয়েছো তার কাছে আমাদের হাতের রেখাগুলো এত বিস্তারিত কেন ! কিসের আর্তনাদ ছড়ায় এরা ... যেন মনে হয় কানামাছি খেলার রেখাচিত্রে মত্ত কিংবা কাটাকুটি খেলায়  ।
সুবর্ণা প্লিস আমাকে আর বাঁচাতে চেওনা , এই ভাঙাগড়া খেলায় আমি চাই না আর সামিল হতে ,এই মুহূর্তে কেবল নিজেকে হত্যার চেয়ে বড় চাওয়া আর যে কিছুই নেই , প্রাণহীন বেঁচে থাকায় এক মরণ যন্ত্রণা লুকনো থাকে সে কথা তুমি কোনোদিন বুঝবে না ,, 
দুর্বল শিরাগুলো পুড়ে যাওয়া কিংবা ক্ষতদাগ বহুদিন বয়ে চলেছে ওদের বিশ্রাম দরকার ,,,
এ শহরও আমার মত নির্বান্ধব ....তাই নাই না রইলাম দৃশ্যত আগামী মানচিত্রে ।
এবার হয়তো পরস্পরের ভাষায় আমরা সম্পূর্ণ রেখা শূন্য হলাম ....।
...........(সুবর্ণা প্রিয় শূন্যতা)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন