সুবর্ণা তুমি দেখেছো এভাবে কত সাঁকোর পথ নদী বুকে হারিয়েছে আগেও --- আবার কত নদী বুক পেতে ঠিক যেন সাঁকো হয়ে উঠেছে ..... এমনটাই যেন নিয়ম ,,,
তোমার বিসর্জন আমাকে পাথর হতে সাহায্য করেছে ,........হেরে যাওয়া শর্তে জড়ানো আমাদের মন্দবাসার গোত্র ,কখন তুমিই লুকিয়ে পুড়িয়ে ফেলেছো ...আমি টের পাইনি । সেদিন রাতে বৃষ্টি এসে ধুয়ে গেছে সেসব অন্তিম চিহ্নটুকুও ,,,
নাভি থেকে ছড়িয়ে পড়া অসহায় জোৎস্নায় আঙুল পুড়িয়ে সব পাপবোধ থেকে তুমি উত্তরণের পথে এখন ।
শেষ হয়ে যাওয়া দিনটা থেকে অবজ্ঞার হওয়া এসে
এ মনে নাড়া দেয় ,
সুবর্ণা এমন নির্ঘুম রাতে বিষ পাত্র1 খুঁজে বেড়াতে ইচ্ছা করে ....... কারণ চাঁদ ও কুয়াশর মত আমাদের দুরত্ব ।
আজ গুঁড়ো গুঁড়ো বৃষ্টি মেখে গঙ্গার ধারে মেঘ সরাতে এসে দেখলাম চিতার আগুন ফুরিয়ে যাবার আগে যুপকাষ্ঠর গন্ধটাতেও তুমি তুমি ....তাই বাকি কিছু মনে না পড়া অক্ষরদের তোমার নামের সাথে ভাসিয়ে দিলাম .........
............(সুবর্ণা প্রিয় বিসর্জন)
...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন