মাত্র একটি শব্দ অপূর্ণতায় ভেজা আর সময়ের কোলাজে তোমার থাকা না-থাকায় .... আমি এলোমেলো ,
. গাড় অন্ধকারে খুঁজে বেড়ায় আলোর কুঁচি
কান্নায় মাখামাখি সহস্রাব্দের চিহ্নেরা তোমার বুকে
জমে থাকে ,,ভেজা আস্তিনে বাঁধা একচিলতে বাঁচতে চাওয়া ....কপালের দোহাই দিয়ে রোজ
একমনে সাপলুডো খেলতে গিয়ে ভাবি নাটকটা মন্দ রপ্ত করিনি ,
অভিধানের পাতাজুড়ে যে সম্পর্কের নামের অদ্যক্ষর কেবল ভাবনায় তার ঢেউ-এর ছবি এঁকে চলেছি আমরা ,,
আঁশগন্ধ মেখে গড়াতে থাকে রোজকার নিয়মিত যোগাযোগ , বাড়ি ফিরে হাত পা ধুয়ে ফের গৃহস্থালী
শুদ্ধিকরণে মেতে উঠি আমরা
...... আত্মলীন স্পর্শের কথা ছিল কোনো এক কাহিনীর শুরুতে সে আজ শুধুই কাব্যিক তাই না সুবর্ণা ,, কত সহজে হারানো যায় আত্মিক চাওয়া গুলো ,.........ভোরের আগে রাত গুলোও এখন অন্য কোনো শহরে স্বপ্ন পাঠায় তোমার নামের ,
অথচ যান সুবর্ণা অবাক হতে মন মনে না
কারণ 'life is not predictable' সব চেনা কখন অকারণে খুব অচেনা লাগে ।
............( সুবর্ণা প্রিয় অচেনা মন )
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন