বারবার ভুলে যাই ... তুমি কখনও আমার কেউ হওনি। অথচ একটা গোটা হৃদপিণ্ড উপহার দিয়েছি তোমায় সুবর্ণা । যত্নে অযত্নে বুঝিয়ে ছিল কিভাবে ব্রাশ-স্ট্রোক নিতে হয় সাবধানী হয়। বিভাজন নামের অলিখিত দুরত্ব যা বহু দিন কাল পার হয়ে হেঁটে আসে কবরের পাশে গাঢ় হয় অশ্রুদের মিছিল ... আঁকাবাঁকা পথে উড়তে শেখা বুনো পাখির অসংখ্য পালক আমাদের পুরোনো আদরের স্মৃতিতে ,,
মনের কার্ণিশও রাখা সেদিনের রুমাল বন্দি কোলাজ , যোগ বিয়োগের স্কুলে ভূমিকম্পের আসল কারণ জেনেছিলাম সবেমাত্র ,, এবার ফিরতে হবে বিভঙ্গ মুদ্রায়।
আমরা যে যার মতো সাজাই কাগজফুলের তোড়া
তারপর সেই সম্পর্ক যখন
চিত্রকরের অসুখী তরঙ্গ ভ্রমণে
ভেসে যায় খড়কুটোর মতো
তখন আকাশমন্ডলে তারাদের উচ্ছ্বাস
নিরীহ পাগলামির পাঠ নেয়
ঋণ ও অনাত্মতায় ছেড়ে যাই রাজ সিংহাসন
একবার ভেবে দ্যাখো সুবর্ণা
আমি কি এমন ভেবেছি যা তোমায় আঘাত করতে পারে কিংবা চূর্ণবিচূর্ণ ,,
নিশ্চিত কিছু বলোনি কোনোদিন করোনি কোনো অভিযোগ ,, আমিও পাউডার পাফ বুলিয়েছি কুয়াশা দেওয়ালে বারংবার । মুদ্রাদোষ লিখে গেছি অভিমানী খাতায় । তুমি হাত বাড়িয়ে ... চোখ মুজে বলেছ আমি আছি । পোস্টারে পোস্টারে ঢেকে গেছে শহরের অদ্যপ্রান্ত..............কবিতা আর কবিতা ....ঝড় উঠেছে তোষামোদিয় আলাপন ।
একলা হয়েছি সেই ভিড়ে ,উপচে আসা অন্ধকার ধাওয়া করেছে ভীষন রকম,
আর কিছু তেমন মনে থাকে না, আজকাল সব ঘটনা ভুলে যাই ., দেহ থেকে খসে পড়ে বড়সড় একটা চাঙর। তারপর যা হয় আর কি ......
............(.সুবর্ণা প্রিয় গ্লানি)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন