শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২০

সুবর্ণা(৮১)

শোনো তুমি কি আমায় শুনতে পাও সুবর্ণা ,
জানি মুশকিল তবু বলবো আমায় ছাড়া নিজে ভালো থাকা অভ্যাস করে নাও.........
আমায় ছাড়া উদযাপন শিখে নাও .....
 মন্ডবাসার দিব্যি করে কথা দাও আমার কবরের কাছে যখন আসবে  তোমার সুন্দর  ফুলঝুরি হাসি যেন থাকে সাথে ... আমার তোমায় যে অচেনা মনে হয়   ...নিজেকেও চিনতে পারি না তখন , তোমায় 
বোঝাই কেমন করে মাটির এই তরফেও তুমিই যে আমার পরিচয় ,,যে তুমি রাঙা সাজে সজ্জিত ঠোঁটে ফুলঝুরির ফোয়ারা ...আমি সে তুমি কে আমার পরিচয় করেছিলাম যে ...,,
আমার কবরে যে ফুল রাখো রোজ সে ফুল তোমার খোঁপায় সাজাও  এবার থেকে......কপালের মাঝে রাখো রঙিন টিপ ,, এভাবে কতদিন একলা হৃদয়কে নির্বাসনে রাখবে তাকে পৃথিবীর সাথে পরিচয় করতে শেখাও ..........সুবর্ণা বহুদিন তোমার পায়ের নুপুরের মৃদু ঝংকার শোনা হয় না ,....আজকাল কেবল আমার বুক জুড়ে তোমার ভাঙা চুড়ির আর্তনাদ ছড়ানো ,,
কেনো মিছে অভিমান তোমার মৃত্যুর কাছে !
জীবন তো এক অতিথি তাকে অবহেলায় অনাদরে ফিরতে দিও না প্লিজ।
শোনো না হয় আমার কবরের ওপর ফুলের বাগান করো ,,, তখন আমার কবরেও তোমার সুগন্ধ তোমার স্পর্শ থাকবে .....তুমিও আর রং থেকে নিজেকে দূরে সরাতে পারবে না .......,
আকাশের দিকে একবার তাকাও  দেখো পাখিদের... নিজের ডানার ওপর সব অভিমান ভুলে যাবে ,,
একটা প্রশ্ন আমায় এ মৃত্যু কে স্বীকার করতে দেয় না ......আমার মরণে তোমার কেন শ্বেত বস্ত্র  অথচ তুমি যদি আমার আগে যেতে সে তো লাল চেলিতে রাঙা সাজে .....চিতার বহ্নিও তোমার লাল চেলি আর রং আগে ছুঁয়ে যেত ,, তবে কেন এই বেঁচে থাকায় তুমি জীবন্ত শবের মত ...... সুবর্ণা তুমি
আমায় ছাড়া বাঁচাটা শিখে নাও এবার 
জীবন খুব ছোটো ভালোবাসায় থেকো ভালো থেকো ......
...(সুবর্ণা প্রিয় পরিচয়)

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন