তোর তরফে কাব্য অনেক , আমার কাব্য একলা তুই ,,
তোর তরফে আকাশলীনা ,নীরার সাথে আগন্তুকের
হাজার মেলা আমার তরফ একলা তুই ,
তোর তরফে সারি সারি নিয়নবাতি ,,আমার তরফ তুইই জোনাক ,
তোর তরফে কবিতার মিছিল , আমার তরফ সাদা
পাতায় তুইই তুই ,
তোর তরফে ঢেউয়ের মেলা, আমার তরফ গভীর ধ্যানে একলা তুই ,
তোর তরফে আসা যাওয়া, আমার তরফ তোর অপেক্ষা ,,
তোর তরফে বাগান জুড়ে হরেক ফুল, আমার তরফ একটি গোলাপ ,
তোর তরফে আতর দানী , আমার চাই তোর আঘ্রান ,
তোর তরফে ভালোবাসা ,, আমার কেবল মন্দটুকু ,,
তোর তরফে সময় পেলে হয়তো আমি কিছুক্ষন ...আমার তরফ তুইই সময় তুইই আমার সারাক্ষন ,,
সমুদ্র তুই ...তোর তরফে হাজার যদি , নদী আমি আমার কেবল তুই সমুদ্র ,,
তোর তরফে বাকি যা সব , জ্বালায় না
মন তেমন করে , আমার তরফ তুই থেকে যা ,জমা
পুঁজি থাক ও তরফে ,
তোর তরফে রাজার মুকুট , আমি চাই ভিখারি হতে ,,
আমার তরফ তুই ভরানো কানায় কানায় মন্দবাসায় , আর যা সব তোর তরফে ,
আমার তরফ কেবল তুই ,তুইই ,তুই ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন