মুঠো থেকে ............................
একটা সফর তোর সাথে আমার প্রথম থেকে এই অবধি ...মুঠো খুলে ভাসিয়ে দিই আজ শীতলক্ষ্যার ধারায়...........
তোর জীবন সঙ্গী নই কেবল কিছুটা সময় ছিলাম ........................................................
হয়তো মুক্ত হয়ে একলা হবি এত বড় আকাশে
কিছুটা মন্দও থাকবি ...... তবু কলঙ্ক মুক্ত হয়ে
নিষ্পাপ হবি জানি ............চল আজ তোকে মুক্ত
করে দিই এই সামান্য মুঠো থেকে ..................
তোর প্রতিটা টুকরো অথবা অর্ধেক তুই এবার তোকে ফেরৎ দিই .......জানি তুই টুকরো টুকরো হবি ........তবু তো টুকরোতে থেকেও একসাথে সম্পূর্ণ হবি .................................................
যে রাত কেবল আমাদের হতে পারতো সে রাত শুধুই বিভীষিকাময় , চল তোকে মুক্ত করে দিই আজ আর নির্ঘুম একলা রাত থাক আমার পক্ষে .........
আগামী সমস্ত সকালের আলো রাখা থাক তোর পক্ষে ...........................................
তোর সাথে না থাকাটার থেকে মৃত্যু সহজ তবু তোকে আজ থেকে একই বাঁচতে হবে ...........
আগামী শতাব্দীর কাছে ...............................
ভালো রাখতে পারতিস আমাকে ভীষন রকম, সারা পৃথিবীর সাথে যুদ্ধ করতে করতে হাঁপাতিস না এতটুকুও জানি ....
তবু আমায় নয় ভালো রাখতে হবে ভালো না রাখার সকল অনাত্মীয় দের আজ থেকে ....................................................
চল আজ তোর এই আত্মিক বন্ধনের গিঁট খুলে ফেলি.................
আকাশে দিকে মুঠো খুলে দিই , নিজের চোখ বেঁধে গান্ধারী হয়ে উঠি..................................
তুই আমার হাতটা ছেড়ে এবার হারিয়ে যা সাজানো
সমাজের ভিড়ে ................................................
শেষ আবদার তোর কাছে চলে যেতে যেতে প্লিস
তাকাস না পেছন ফিরে .........................
কারণ তোর এক নজর আর আমি আমার সমস্ত ভীষ্ম প্রতিজ্ঞা থেকে ছিটকে যাই খুব সহজে তোর দিকে ............................................ .....
আজ আর নয় চল তোকে মুক্ত করে দিই এই সামান্য মুঠো থেকে ................................
চল তোকে আজ থেকে মুক্ত করে দিই এই ছেড়া অস্তিন থেকে ..........................................
চল আজ তোকে মুক্ত করে দিই হৃদয়ের খাঁচা থেকে ........।
.............(.সুবর্ণা প্রিয় ভাসান )
.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন