---------------------------------
যেভাবে আগুনের কথা ভাবি সেভাবে তোমাকে
পোড়াতে পারি কই,
অবগুণ্ঠন ছেড়ে যেদিন তুমি আসবে
সেদিন ছাই হাতড়ে খুঁজো একটাও বুকের
হাড়
............ তুমি যেভাবে অন্ধকার ভাবো সেভাবেও তো
ভালোবাসা ভাবতেই পারো
দায়নিবাস ছেড়ে বহু দূরে রেখে গেলাম
সিঁড়ির ধাপের পাণ্ডুলিপি ...সময় পেরিয়ে
..........মাটিতে মিশে যে শরীর
কুড়িয়ে রেখো সেদিন মলাটবন্দি তোমার কবিতায়,
...........অন্তর্হিত আগুন যেন গেলে থাকে প্রদীপের
পলতে তে এটুকুই কথা নেবো মন্দবাসার হৃদয় থেকে
প্রজাপতি রং বিকিকিনি স্রোতে ওড়ে... খুব চেনা
একটা হারানো সুর ... আরো গভীরে হারিয়ে যায় নিঃশব্দের
শব্দ ........যেন শতাব্দী পেরিয়ে তার পথ চলা ...,
.........হিজিবিজি নকশার দেশে নিজের
পাণ্ডুলিপি মিলিয়ে দেখি জন্মস্থান খুঁজে
পাওয়া যায় কিনা ,
কঠিন শবে এর মত সংকল্পে বাঁধি তোমাকে
আমার মত করে পোড়ানোর ......
ভালোবাসা ভীষণ সহজ ....মন্দবাসা বড্ডো
কঠিন ....,,।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন